দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে যেমন সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং কার্যকর সমাধান নিশ্চিত করতে বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য উদাত্ত আহ্বান জানান।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *