মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) তাঁর ২৬তম জন্মদিনের দিনেই এক শোকবার্তার মাধ্যমে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জুফিচার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হলেও এখন পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি। উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব
মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) তাঁর ২৬তম জন্মদিনের দিনেই এক শোকবার্তার মাধ্যমে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছে মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া সংগঠন।
সংগঠনটির পক্ষ থেকে জুফিচার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হলেও এখন পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি। উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব করে ২০২৫ সালের মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন তিনি এবং পরবর্তীতে মিস আর্থ ইন্দোনেশিয়া নির্বাচিত হন। আইন বিষয়ের এই শিক্ষার্থী মডেলিংয়ের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বর্জ্য পুনর্ব্যবহার এবং নদী দূষণ রোধের নানা কার্যক্রমে যুক্ত ছিলেন। মৃত্যুর কয়েক মাস আগেও বিচারক হিসেবে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *