যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল একদিনে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য তুলে ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই প্রণালি দিয়ে ১৩টি জাহাজ চলাচল করেছে, যা তার আগের দিনের ৯টির চেয়ে বেশি। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী,
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল একদিনে ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য তুলে ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই প্রণালি দিয়ে ১৩টি জাহাজ চলাচল করেছে, যা তার আগের দিনের ৯টির চেয়ে বেশি।
মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, হরমুজ দিয়ে চলাচলকারী ১৩টি জাহাজের মধ্যে ৯টিই ইরানের নির্ধারিত রুট অনুসরণ করে আরব উপসাগরে প্রবেশ বা বের হয়েছে। তবে একদিনের হিসাবে এই সংখ্যা বাড়লেও প্রণালিটিতে সার্বিক জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় এখনো অনেক কম রয়েছে। একই দিনে লোহিত সাগরের প্রবেশপথ বাব এল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল কিছুটা বেড়ে ২৯টিতে পৌঁছেছে। মার্কিন ও ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে ইরান প্রণালির নিয়ন্ত্রণ শিথিল করেনি বলে সমর বিশ্লেষকরা মনে করছেন, যার ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ লাইনে এখনো শঙ্কা তৈরি হয়ে আছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *