728 x 90

এসএসসিতে শতভাগ জিপিএ-৫: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ

এসএসসিতে শতভাগ জিপিএ-৫: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি থেকে মোট ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করায় এ নিয়ে দেশজুড়ে বিতর্ক ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজর কাড়ে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি থেকে মোট ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করায় এ নিয়ে দেশজুড়ে বিতর্ক ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজর কাড়ে শিক্ষা প্রশাসনের।

উদ্ভূত পরিস্থিতিতে ঘটনার সার্বিক সত্যতা যাচাই এবং কারণ দর্শানোর জন্য প্রতিষ্ঠানটিকে নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের অফিস আদেশে জানানো হয়, ভর্তি, ৯ম শ্রেণির নিবন্ধন, নির্বাচনী পরীক্ষা ও পরীক্ষার ফরম পূরণের নথিপত্রসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের পর বিষয়টি নিয়ে স্থানীয় ও শিক্ষাঙ্গনে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories