728 x 90

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা: বন্ধ হবে নিবন্ধন ও নবায়ন, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা: বন্ধ হবে নিবন্ধন ও নবায়ন, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশার ব্যাটারি চার্জিং ব্যবস্থার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো বিদ্যুৎ বা অননুমোদিত উৎস থেকে অটোরিকশা রিচার্জ করা হলে সংশ্লিষ্ট যানবাহনের ওপর জরিমানার বিধান যুক্ত করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে এসব যানবাহনের নতুন কোনো লাইসেন্স বা নিবন্ধন প্রদান করা হবে না এবং বিদ্যমান

ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশার ব্যাটারি চার্জিং ব্যবস্থার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো বিদ্যুৎ বা অননুমোদিত উৎস থেকে অটোরিকশা রিচার্জ করা হলে সংশ্লিষ্ট যানবাহনের ওপর জরিমানার বিধান যুক্ত করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে এসব যানবাহনের নতুন কোনো লাইসেন্স বা নিবন্ধন প্রদান করা হবে না এবং বিদ্যমান নিবন্ধনের নবায়ন প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ রাখা হবে। স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন ও পৌরসভার মাধ্যমে এখন থেকে সকল ব্যাটারিচালিত ই-রিকশাকে সুনির্দিষ্ট নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রধান শর্তই থাকবে বাহনগুলোকে কেবল সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ প্রদান করা। সৌরবিদ্যুতের বাইরে জাতীয় গ্রিড বা অন্য কোনো বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে আইনানুগ শাস্তি ও জরিমানার বিধান নিশ্চিত করতে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। এর পাশাপাশি রাজধানী ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার সংস্কারে পুরো শহরকে ৮টি পৃথক জোনে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই নিয়ম বাস্তবায়িত হলে এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে কোনোভাবেই চলাচল করতে পারবে না। ঢাকার এই মডেল সফল হলে পরবর্তীতে দেশের ১৩টি সিটি করপোরেশনেও পর্যায়ক্রমে একই জোনভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হবে বলে সভায় জানানো হয়।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories