728 x 90

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও সরাসরি সৌদি আরব যাওয়া যাবে না: মানতে হবে নতুন শর্তাবলি

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও সরাসরি সৌদি আরব যাওয়া যাবে না: মানতে হবে নতুন শর্তাবলি

সৌদি আরব ভ্রমণের জন্য ৩৬৫ দিন মেয়াদযুক্ত একাধিকবার প্রবেশের সুবিধাসংবলিত (মাল্টিপল-এন্ট্রি) ওমরাহ ভিসা হাতে থাকলেও ভিসাধারীরা ইচ্ছা অনুযায়ী সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। প্রতিবার সৌদিতে প্রবেশের আগেই অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং দেওয়া এবং নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে

সৌদি আরব ভ্রমণের জন্য ৩৬৫ দিন মেয়াদযুক্ত একাধিকবার প্রবেশের সুবিধাসংবলিত (মাল্টিপল-এন্ট্রি) ওমরাহ ভিসা হাতে থাকলেও ভিসাধারীরা ইচ্ছা অনুযায়ী সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। প্রতিবার সৌদিতে প্রবেশের আগেই অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং দেওয়া এবং নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ওমরাহ পালনের সময়সূচি সুশৃঙ্খল রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে আনতেই এই বাড়তি শর্ত যুক্ত করা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে চালুকৃত এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মোট মেয়াদ ইস্যুর তারিখ থেকে এক বছর বা ৩৬৫ দিন হলেও, একজন ভিসাধারী পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদিতে অবস্থান করতে পারবেন। তবে এক বছরের ভিসার সুবিধা পাওয়া মানেই প্রতিবার প্রবেশের ক্ষেত্রে স্বাধীনভাবে ভ্রমণ করা যাবে না। নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভিস প্যাকেজ ক্রয় করতে হবে। এরপর নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে, যেখানে উল্লেখিত তারিখের সঙ্গে কেনা সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের হুবহু মিল থাকতে হবে। এছাড়া প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে সৌদি বিমানবন্দর ও অভিবাসন কর্তৃপক্ষের অন্যান্য সমস্ত যোগ্যতা ও শারীরিক শর্তপূরণ করা বাধ্যতামূলক। সৌদিতে পৌঁছানোর পর প্রবেশের তথ্য সরকারিভাবে নথিভুক্ত করা হবে, যাতে ভিসাধারী তার বরাদ্দকৃত ৯০ দিনের কতদিন ব্যবহার করেছেন এবং কতদিন বাকি আছে তা নির্ভুলভাবে হিসাব রাখা যায়। অর্থাৎ, নতুন এই নীতিমালার ফলে ওমরাহ ভিসা পাসপোর্টে থাকা সত্ত্বেও প্রতি নতুন সফরের জন্য পুরো বুকিং ও পারমিট প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করেই তবেই সৌদি আরবে পা রাখতে হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories