728 x 90

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ সেবার উদ্বোধন করলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ সেবার উদ্বোধন করলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

 গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস’ (Pink Bus) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই নতুন বাস সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রাথমিক পর্যায়ে বিআরটিসির এই উদ্যোগের

 গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস’ (Pink Bus) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই নতুন বাস সেবার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রাথমিক পর্যায়ে বিআরটিসির এই উদ্যোগের আওতায় দেশের ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়া জেলার মোট ১৩টি প্রধান রুটে ১৪টি পিংক বাস নিয়মিত যাত্রী পরিবহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস, চট্টগ্রামের একটি রুটে দুটি বাস এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস নিয়ে মোট ১৪টি বাস চলাচল শুরু করছে। নারীরা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতা ছাড়াই এই বাসগুলোতে যাতায়াত করতে পারেন এবং উন্নত সেবা পান, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। মন্ত্রী আরও জানান, সরকারের মূল পরিকল্পনা হলো পর্যায়ক্রমে এই পিংক বাসের সংখ্যা বৃদ্ধি করা, নতুন রুট সম্প্রসারণ করা এবং বাসগুলোর ভেতরের সার্বিক পরিবেশ আরও উন্নত ও মানসম্মত করা। উল্লেখ্য, ঢাকার নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও ১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আব্দুল্লাহপুর থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দর রুটে বিশেষভাবে তৈরি এই বাসগুলো চলাচল করবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories