মহাসড়কে শৃঙ্খলা আনয়ন এবং গণপরিবহনে অবৈধ চাঁদাবাজি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন যে, মহাসড়কের স্পর্শকাতর পয়েন্টগুলোতে এআইভিত্তিক স্মার্ট ক্যামেরা স্থাপন করার ফলে পরিবহনে অনিয়ম ও চাঁদাবাজির প্রবণতা বহুগুণ কমে আসবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাধীন মেঘনাঘাটে আধুনিক ‘অটো সুপার ফাইন সিস্টেম এআই
মহাসড়কে শৃঙ্খলা আনয়ন এবং গণপরিবহনে অবৈধ চাঁদাবাজি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন যে, মহাসড়কের স্পর্শকাতর পয়েন্টগুলোতে এআইভিত্তিক স্মার্ট ক্যামেরা স্থাপন করার ফলে পরিবহনে অনিয়ম ও চাঁদাবাজির প্রবণতা বহুগুণ কমে আসবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাধীন মেঘনাঘাটে আধুনিক ‘অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কে চাঁদাবাজির সাথে মালিক পক্ষ কিংবা শ্রমিক পক্ষ—যারাই জড়িত থাকুক না কেন, তাদের সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে থাকবে। ফলে অপরাধীদের সহজে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ সময় মহাসড়কে থ্রি-হুইলার চলাচল প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, মহাসড়কের প্রধান লেনে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। এসব যানবাহন কেবল লোকাল বাজার, পিডার রোড ও ফিলিং স্টেশন এলাকায় চলাচল করতে পারবে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, এখন থেকে মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানো (ওভারস্পিড), অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে গাড়ি চলাচলের মতো নিয়মভঙ্গ এআই ক্যামেরা ধরে ফেলবে। আইন লঙ্ঘনের সঙ্গে সঙ্গে নিবন্ধিত মালিকের মোবাইলে মামলার তথ্য ও ডিজিটাল জরিমানার নোটিশ চলে যাবে, যা ঘরে বসেই পরিশোধ করা যাবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *