728 x 90

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

 স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুজনিত কারণে ১২ ঘণ্টার জন্য মানবিক প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের কাছে দীপু মনির মেয়ে তানি দীপাবলি প্যারোলে মুক্তির আবেদন জানালে, প্রশাসনিক ক্ষমতাবলে তা মঞ্জুর করা হয়। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল নিশ্চিত করে জানান, তাঁদের পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন

 স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুজনিত কারণে ১২ ঘণ্টার জন্য মানবিক প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের কাছে দীপু মনির মেয়ে তানি দীপাবলি প্যারোলে মুক্তির আবেদন জানালে, প্রশাসনিক ক্ষমতাবলে তা মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল নিশ্চিত করে জানান, তাঁদের পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ১২ ঘণ্টার জন্য এই মুক্তি মঞ্জুর হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি মুক্তির সুবিধা পাবেন। মুক্তির পর তাঁকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসভবনে নেওয়া হবে, যেখানে মরহুমের মরদেহ রাখা থাকবে এবং প্রয়োজনীয় ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করে বনানী গোরস্থানে দাফন করা হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories