চিকিৎসার জন্য ভারতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং তাঁর শ্বশুর। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের এই চার সদস্যসহ মোট ৯ জন প্রাণ হারান। নিহত
চিকিৎসার জন্য ভারতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং তাঁর শ্বশুর। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের এই চার সদস্যসহ মোট ৯ জন প্রাণ হারান।
নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট পরিবারসহ ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে কলকাতায় ফিরে একটি হোটেলে ওঠেন তাঁরা। বুধবারই তাঁদের দেশে ফেরার কথা ছিল। এই মর্মান্তিক সংবাদের পর সাংবাদিক সমাজ ও নিহতদের স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *