728 x 90

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা ঘিরে রহস্য: মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা ঘিরে রহস্য: মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ

 রাজধানীর মহাখালীতে গত ১৫ জুলাই ১৩ বছর বয়সী কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর-টুম্পা দম্পতি কিশোরীকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে ধর্ষণ করে এবং তার ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত। স্বজনদের দাবি, ঘটনার বিষয়ে মৃত্যুর পূর্বেই বনানী থানায় মৌখিক অভিযোগ জানাতে

 রাজধানীর মহাখালীতে গত ১৫ জুলাই ১৩ বছর বয়সী কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর-টুম্পা দম্পতি কিশোরীকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে ধর্ষণ করে এবং তার ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত। স্বজনদের দাবি, ঘটনার বিষয়ে মৃত্যুর পূর্বেই বনানী থানায় মৌখিক অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

পরিবার সূত্রে জানা যায়, গত এপ্রিলে ভবনের ম্যানেজারের মাধ্যমে এনআইডি যাচাই ছাড়াই সাইদুর-টুম্পা দম্পতিকে ঘরে সাবলেট হিসেবে তোলা হয়। ১ মে তারা বাসা ছেড়ে দেওয়ার পর থেকেই কিশোরীর আচরণে চরম অস্বাভাবিকতা ও বাসা থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদের মুখে সিমি শারীরিক ও মানসিক নির্যাতনের কথা স্বীকার করে। পরবর্তীতে ১৫ জুলাই সিমি আত্মহত্যা করে। তবে পুলিশের তরফ থেকে মৃত্যুর আগে থানায় কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করা হয়েছে। বনানী থানা পুলিশ জানায়, অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories