728 x 90

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, আগামীকাল বঙ্গভবনে শপথগ্রহণ

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, আগামীকাল বঙ্গভবনে শপথগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণনাকাজে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং ৬টি ব্যালট অব্যবহৃত থেকে যায়। এতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.)

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণনাকাজে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং ৬টি ব্যালট অব্যবহৃত থেকে যায়। এতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। ফলাফলের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পরই দলের মহাসচিব পদ থেকে ইস্তফা দেন মির্জা ফখরুল। বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে তিনি নতুন এই দায়িত্বের দিকে এগিয়ে গেলেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories