রোববার সকালে বিমানবাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
রোববার সকালে বিমানবাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর পর্ষদের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের ক্ষেত্রে যেকোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, কড়া শৃঙ্খলা ও দূরদর্শিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পর্ষদের উদ্বোধনী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরজমিনে পরিদর্শনের মাধ্যমে তাঁর সফর সমাপ্ত করেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *