নেপাল-চীন সীমান্তসংলগ্ন রাসউয়া অঞ্চলে তিব্বতের হিমবাহ ধস ও আকস্মিক ভূমিধসের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬ শতাধিক আন্তর্জাতিক ও স্থানীয় পর্যটকের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি পর্যালোচনায় নেপাল ট্যুরিজম বোর্ড নিশ্চিত করেছে যে, ভোটেরকোশি ও ত্রিশূলী নদীর পানি উপচে পড়ায় ওই অঞ্চলে ভ্রমণরত অন্তত ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি ট্রাভেলার যোগাযোগ বিচ্ছিন্ন
নেপাল-চীন সীমান্তসংলগ্ন রাসউয়া অঞ্চলে তিব্বতের হিমবাহ ধস ও আকস্মিক ভূমিধসের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬ শতাধিক আন্তর্জাতিক ও স্থানীয় পর্যটকের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি পর্যালোচনায় নেপাল ট্যুরিজম বোর্ড নিশ্চিত করেছে যে, ভোটেরকোশি ও ত্রিশূলী নদীর পানি উপচে পড়ায় ওই অঞ্চলে ভ্রমণরত অন্তত ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি ট্রাভেলার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকদের তালিকায় সর্বোচ্চ ১৭৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের অনেকেই হিন্দু তীর্থস্থান কৈলাশ মানসরোবর যাত্রায় ছিলেন। এ ছাড়াও ৫৩ জন ইউক্রেনীয়, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিকসহ বেশ কয়েকটি দেশের ট্রেকাররা ল্যাংটাং পাহাড়ি অঞ্চলে আটকা পড়েছেন বলে পর্যটন পুলিশ সূত্রে জানা গেছে।
উদ্ধার তদারকিতে নিয়োজিত নেপালি সেনা, এপিএফ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে দুর্গম ট্রেইলগুলো থেকে তথ্যাদি সংগ্রহ করছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক নেটওয়ার্ক পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। নেপাল সরকারের শীর্ষ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত সীমান্তবর্তী লেন্দে ও ভোটেরকোশি নদীর সংযোগস্থলে পানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সড়ক ও সেতু সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে নেপালের পর্যটন মন্ত্রণালয় উদ্ধারকাজে জরুরি হেলিকপ্টার মোতায়েন করেছে এবং ভারতীয় ও আন্তর্জাতিক দূতাবাসগুলোর সহায়তায় উদ্ধার ও পুনর্বাসন কাজ জোরদার করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *