হিমালয়ের পাহাড়ি ঢালে মাটি ও পাথরের বিশাল ধসের পর নেপাল এবং চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রিটিশ আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এক প্রতিবেদনে জানায়, নিখোঁজদের মধ্যে দুই ডজনেরও বেশি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল পুলিশ ও পর্যটন
হিমালয়ের পাহাড়ি ঢালে মাটি ও পাথরের বিশাল ধসের পর নেপাল এবং চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রিটিশ আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এক প্রতিবেদনে জানায়, নিখোঁজদের মধ্যে দুই ডজনেরও বেশি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল পুলিশ ও পর্যটন কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, কেবল নেপালের অভ্যন্তরেই ৮২৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ১৭৭ জন ভারতীয়, ৬৩ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ ও ২৫ জন কানাডীয় নাগরিক সহ প্রায় ৫০০ জন বিদেশি ট্রাভেলার রয়েছেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি (CCTV) জানিয়েছে যে, তিব্বতের গিয়রং (Gyirong) কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। পাহাড়ি নদীতে আকস্মিক বাঁধ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়ে প্রবল বেগে কাদাস্রোত ও পানি নেমে আসায় সড়ক, সেতু ও একাধিক বিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হিন্দু ও বৌদ্ধদের অন্যতম পবিত্র তীর্থস্থান ‘কৈলাস মানস সরোবর’ ভ্রমণে আসা বহু পুণ্যার্থী এই দুর্যোগের মুখে বিচ্ছিন্ন পড়ে নিখোঁজ হয়েছেন। ভারত, নেপাল ও চীনা উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকায় সমন্বিত আকাশ ও স্থল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *