আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে গুমের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, গুম হলো মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে গুমের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, গুম হলো মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং বিশ্বজুড়ে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখার অন্যতম একটি নিকৃষ্টতম হাতিয়ার। তিনি এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য—‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’ তুলে ধরে গুমের প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে গণতান্ত্রিক অধিকার দমন করতে রাষ্ট্রযন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থাকে অপব্যবহার করে সাত শতাধিক মানুষকে গুম ও অপহরণ করা হয়েছিল। গুম হওয়া ব্যক্তিদের মাসের পর মাস বা বছরের পর বছর আটকে রাখতে গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, যা প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে পদদলিত করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবার যাতে সুবিচার পায়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ভবিষ্যতে দেশে গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স চিরতরে বন্ধ করতে আইনি সুরক্ষার উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (ICC) রোম সনদের ধারা উল্লেখ করে তিনি বলেন, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে এর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে, যাতে আর কোনো পরিবারকে তাদের স্বজনের খোঁজে দিনের পর দিন অশ্রু ও অনিশ্চয়তায় দিন কাটাতে না হয়।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *