নেপালে গত সপ্তাহের টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বিধ্বংসী বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪ হাজার ২৪৭ জনে। এই বিপুলসংখ্যক মানুষ এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা সামনে
নেপালে গত সপ্তাহের টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বিধ্বংসী বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (এনডিআরআরএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪ হাজার ২৪৭ জনে। এই বিপুলসংখ্যক মানুষ এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা সামনে আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট উদ্ধারকারী কর্মকর্তারা।
সংকটময় এই পরিস্থিতিতে দেশটির জরুরি উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, দুর্গম অঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করে যাচ্ছেন।
পাহাড়ি ঢলে রাস্তাঘাট ভেসে যাওয়া ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক প্রত্যন্ত অঞ্চলে জরুরি সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের সহায়তা নিয়ে উদ্ধার তৎপরতা আরও জোরদার করার কথা জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আকস্মিক এমন প্রকৃতির তাণ্ডবে নেপালের বড় অংশের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *