প্রয়াত মায়ের সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে এবং নিজের জরুরি পাসপোর্ট বানানোর সময়ে ঘুষ দাবির বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে এক অনন্য ডিজিটাল প্রতিবাদ গড়ে তুলেছে ময়মনসিংহের ১৭ বছর বয়সী শিক্ষার্থী শাহেদ শরীফ আহমেদ। ব্রিটিশ কাউন্সিলের অধীনে কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে অধ্যয়নরত শাহেদ মাত্র দুই ঘণ্টার চেষ্টায় ‘ঘুষ.সাইট’ (ghush.site) নামের একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার চালু করে। ভারতীয় একটি
প্রয়াত মায়ের সরকারি পেনশনের টাকা তুলতে গিয়ে এবং নিজের জরুরি পাসপোর্ট বানানোর সময়ে ঘুষ দাবির বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে এক অনন্য ডিজিটাল প্রতিবাদ গড়ে তুলেছে ময়মনসিংহের ১৭ বছর বয়সী শিক্ষার্থী শাহেদ শরীফ আহমেদ। ব্রিটিশ কাউন্সিলের অধীনে কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে অধ্যয়নরত শাহেদ মাত্র দুই ঘণ্টার চেষ্টায় ‘ঘুষ.সাইট’ (ghush.site) নামের একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার চালু করে। ভারতীয় একটি প্রযুক্তি উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ফুলস্ট্যাক ডেভেলপিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহপাঠী সাইফের সহায়তায় সে এই প্ল্যাটফর্মটি দাঁড় করায়। চালুর মাত্র ১০ দিনের মাথায় সেখানে জমা পড়েছে ৯ হাজার ৯২৪টি অভিযোগ, যেখানে মোট ঘুষের দাবি করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা।
‘ঘুষ.সাইট’ মূলত এমন একটি জনবান্ধব ও বেনামী ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নাগরিকেরা পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ-সহ বিভিন্ন সরকারি দফতরে গিয়ে ঘুষের মুখোমুখি হওয়ার তথ্য ও অর্থ তুলে ধরতে পারছেন। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত পরিচিতি সংরক্ষণ না করে কেবল দুর্নীতির ধরণ, সংশ্লিষ্ট বিভাগ ও ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে তথ্য প্রকাশ করা হচ্ছে। উদ্যোক্তা শাহেদ জানান, কাউকেই ব্যক্তিগতভাবে সামাজিকভাবে হেয় করা তাদের লক্ষ্য নয়; বরং কোন কোন সরকারি খাতে অনিয়মের মাত্রা কতটা গভীর, তা প্রশাসন ও সাধারণ জনগণের সামনে একটি নিরপেক্ষ চিত্রের মাধ্যমে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
শিক্ষার্থী হওয়ায় পড়াশোনার পাশাপাশি এটি পরিচালনা করতে শাহেদকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও সে এই উদ্যোগকে আরও সুদূরপ্রসারী করার স্বপ্ন দেখছে। বর্তমানে একটি মডারেশন টিম জমা পড়া অভিযোগগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে। আইনি জটিলতা ও ঝুঁকির কারণে আপাতত অভিযুক্ত ব্যক্তিদের নাম-পরিচয় গোপন রাখা হলেও, ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক ও আইনি সহায়তা পেলে এই প্ল্যাটফর্মটিকে দুর্নীতির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ নাগরিক নজরদারি মাধ্যম হিসেবে বড় পরিসরে পরিচালনা করার আশাবাদ প্রকাশ করেছে তরুণ এই উদ্ভাবক।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *