728 x 90

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি, সক্রিয় হচ্ছে টিকিটের সিন্ডিকেট: আসিফ মাহমুদ

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি, সক্রিয় হচ্ছে টিকিটের সিন্ডিকেট: আসিফ মাহমুদ

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মক্কা প্যাক্ট’ এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, মক্কা প্যাক্টকে জাতীয় নাগরিক পার্টি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখছে। তবে এই চুক্তির বিভিন্ন দিক ও সামগ্রিক প্রভাব পর্যালোচনায় এনসিপির সংশ্লিষ্ট উপকমিটি বিশেষ নজর

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মক্কা প্যাক্ট’ এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, মক্কা প্যাক্টকে জাতীয় নাগরিক পার্টি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখছে। তবে এই চুক্তির বিভিন্ন দিক ও সামগ্রিক প্রভাব পর্যালোচনায় এনসিপির সংশ্লিষ্ট উপকমিটি বিশেষ নজর রাখছে বলে নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে এয়ারলাইন্স খাতের সিন্ডিকেট ও অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমান টিকিটের দাম কমে আসলেও নতুন সরকার ক্ষমতায় আসার পর সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে প্রবাসী ও ওমরাহযাত্রীদের জন্য টিকিটের দাম বেড়ে গেছে।

একইসঙ্গে দেশে চলমান গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদা আদায়ের প্রবণতা বৃদ্ধির বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন এনসিপি মুখপাত্র। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সেবা খাতের অস্থিতিশীলতায় সাধারণ জনগণের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি এসব সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার জন্য এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories