নেপালে সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি জেলায় অন্তত ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ৯টি বিদ্যালয় বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালে সাম্প্রতিক ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি জেলায় অন্তত ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে ৯টি বিদ্যালয় বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৭টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষকও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রদত্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন শিক্ষার্থী তীব্র স্রোতে ভেসে গেছে। একটি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাস বন্যার পানিতে ভেসে যাওয়ায় এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বড় একটি অংশ রাসুয়া ও নুওয়াকোট জেলায় অবস্থিত, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করত।
বন্যায় ও ধসে এসব স্কুলের অনেক ভবন পানির নিচে তলিয়ে গেছে এবং কয়েকটি মাটির নিচে সম্পূর্ণ চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং রাস্তাঘাট ধ্বংস হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নেপাল সরকার ও স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো নিখোঁজ শিক্ষার্থীদের অনুসন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে, তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *