নেপাল ও চীনের তিব্বতের সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে গত সপ্তাহের প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। হিমালয়ের অতি দুর্গম অঞ্চলগুলোতে নিখোঁজদের সন্ধানে ও আটকে
নেপাল ও চীনের তিব্বতের সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে গত সপ্তাহের প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। হিমালয়ের অতি দুর্গম অঞ্চলগুলোতে নিখোঁজদের সন্ধানে ও আটকে পড়াদের উদ্ধারে সেনা সদস্য এবং উদ্ধারকারী দল নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।
ভয়াবহ এই বিপর্যয়ের মধ্যেও কিছু অলৌকিক উদ্ধার ও সাহসিকতার মানবিক গল্প আশার আলো দেখাচ্ছে। বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মানিশা মাগার নামের ৫ বছর বয়সী এক শিশুকে মৃত ধরে নেওয়া হলেও, পরবর্তীতে ভিডিওতে তাকে জীবিত উদ্ধারের দৃশ্য দেখে খুঁজে পান তার মা-বাবা। অন্যদিকে, নেপালের প্রথম নারী হেলিকপ্টার পাইলট প্রিয়া অধিকারী প্রতিকূল আবহাওয়া ও বিপজ্জনক পাহাড়ি পথ অতিক্রম করে এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ১০০টি রেসকিউ মিশন পরিচালনা করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।
ইতিমধ্যে দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার ও নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ দ্রুতগতিতে চলছে। তবে পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ও নতুন করে ভূমিধসের আশঙ্কায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *