মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মাঝেও বাংলাদেশের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা বা সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মাঝেও বাংলাদেশের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো প্রকার বাধা বা সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে ইরানি রাষ্ট্রদূত তেহরানের এই ইতিবাচক অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মধ্যপ্রাচ্য ও তৎসংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে বিদ্যমান সামরিক উত্তেজনা দ্রুত নিরসন করে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে; বাংলাদেশ সর্বদা সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাস করে।
এ ছাড়া বৈঠকে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ (মক্কা প্যাক্ট) নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। তিনি স্পষ্ট করেন যে; মক্কা প্যাক্ট মূলত ইরানের বিরুদ্ধে গঠিত কোনো সামরিক জোট নয়। এ জোটে যোগ দেওয়ার জন্য তেহরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে তারা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। একই সাথে এই আঞ্চলিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও তেহরানের কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত; যা ঢাকার কূটনৈতিক অঙ্গনে নতুন ইতিবাচক মাত্রা যোগ করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *