728 x 90

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করল দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করল দুদক

  সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বর্তমান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত

 

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বর্তমান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা নিয়োগ; বদলি; কেনাকাটায় সিন্ডিকেট তৈরি এবং পদোন্নতিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

দুদকে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিবর্গ হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম; যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার; বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ এবং বিভিন্ন বদলি বা পদোন্নতি বাণিজ্যে কোটি টাকার অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাবেক এ উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপ এবং এপিএসের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার মতো বিষয়েও কমিশন খতিয়ে দেখবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য; অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তাঁর সাবেক সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগ তদন্ত শেষে অব্যাহতি দেওয়া হলেও; বর্তমানে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এই চারজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার পরই দুদক আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান কার্যক্রম শুরু করল।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories