728 x 90

৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

৬ দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং দেশে চলমান চরম জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে দীর্ঘ লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীদের বিশাল বহর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উদ্বোধনী সমাবেশে ১১ দলীয়

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং দেশে চলমান চরম জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে দীর্ঘ লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীদের বিশাল বহর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বর্তমান নির্বাচিত সরকার দেশ ও জনগণের সাথে চরম প্রতারণা করে চলেছে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য ও কৃষি সারের তীব্র সংকট মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সমাবেশে জোট নেতারা আরও দাবি করেন, গণভোটের স্পষ্ট রায় বাস্তবায়নের জন্য স্বল্প সময়ই যথেষ্ট হলেও দীর্ঘ ৬ মাসেও তা উপেক্ষা করে জনগণের আস্থাকে ক্ষুণ্ন করা হয়েছে। একইসাথে প্রশাসনকে দলীয়করণ এবং সাধারণ মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়ে দেশে নতুন করে ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তারা। চট্টগ্রাম অভিমুখে এই দীর্ঘ লংমার্চ ও লালদীঘির মহাসমাবেশের মাধ্যমে সরকারের এই ‘জনবিরোধী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ সৃষ্টি করা হবে বলে লংমার্চের সংগঠকরা হুঁশিয়ারি ব্যক্ত করেছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories