রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার স্থানীয় নাগরিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাং’ বলে কোন কিছুর অস্তিত্ব বরদাশত করা হবে না। সভায়
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার স্থানীয় নাগরিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাং’ বলে কোন কিছুর অস্তিত্ব বরদাশত করা হবে না। সভায় তিনি উল্লেখ করেন, স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তেজগাঁও জোনের পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাতের বেলা কোনো অটোরিকশা গ্যারেজে সন্দেহজনক কাউকেই পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক আটকের জন্য থানা পুলিশকে কঠোর নির্দেশনা জারি করেন কমিশনার।
ডিএমপি কমিশনার জানান, গত তিন মাসে যৌথ ও ধারাবাহিক অভিযানের ফলে মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে রাতারাতি একটি বড় আবাসিক এলাকাকে শতভাগ অপরাধমুক্ত করা সম্ভব নয় স্বীকার করে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশ ও নাগরিকদের একসাথে কাজ করে যেতে হবে। স্থানীয় বাসিন্দাদের সামাজিক উদ্বেগ ও নিরাপত্তা প্রত্যাশার সাথে পুলিশ সম্পূর্ণ একমত পোষণ করে এবং অপরাধীদের পেছনে কার আশ্রয় রয়েছে তা বিবেচনা না করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুনর্ব্যক্ত করে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *