728 x 90

শেখ হাসিনার আমলে বিরোধীদের বাঁচার অধিকার ছিল না: ফেনীতে রুহুল কবির রিজভী

শেখ হাসিনার আমলে বিরোধীদের বাঁচার অধিকার ছিল না: ফেনীতে রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে দেশে বিরোধী মতের মানুষদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত তৎকালীন যুবদল নেতা হারুনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি

আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে দেশে বিরোধী মতের মানুষদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত তৎকালীন যুবদল নেতা হারুনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত ১৭ বছর দেশবাসী একটি চরম অন্ধকার ও দমবন্ধ পরিবেশ পার করেছে, যেখানে ঘর থেকে বের হলে নিরাপদে বাড়ি ফেরার কোনো নিশ্চয়তা ছিল না। এমনকি ক্ষমতা টিকিয়ে রাখতে তৎকালীন সরকার শিশু ও কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে চড়াও হতেও দ্বিধা করেনি বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও মানবকল্যাণের জন্য রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে রাজপথের আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো যুবদল নেতা হারুনের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও আর্থিক অনটনে থাকা এই শহীদ পরিবারটিকে পুনর্বাসনের মাধ্যমে বিএনপি তাদের দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছে। রিজভী আশা প্রকাশ করেন, আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে আর কোনো রাজনৈতিক কর্মীকে এমন নির্মমতার শিকার হতে হবে না।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories