আধুনিক প্রযুক্তি এবং দেশীয় গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান জানান, দেশের স্বাস্থ্য খাতকে এমন
আধুনিক প্রযুক্তি এবং দেশীয় গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান জানান, দেশের স্বাস্থ্য খাতকে এমন একটি সুদূরপ্রসারী কৌশলের মাধ্যমে পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই খাত থেকে জাতীয় অর্থনীতির জিডিপির ৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়। একই সঙ্গে চিকিৎসাসেবা কেবল নগরকেন্দ্রিক না রেখে একেবারে তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর মতো বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার কার্যকর ভ্যাকসিন ট্রায়াল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বিশ্বমানের প্রতিষেধক তৈরির লক্ষ্যে একটি স্থায়ী ‘ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট’ গড়ে তোলার নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের হেলথ টেক (Health-Tech) ইন্ডাস্ট্রির আধুনিকায়ন ও বিকাশ ঘটাতে পারলে বর্তমান হাসপাতালগুলোর অবকাঠামোগত ও সেগত বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে। এ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন উদ্ভাবন যুক্ত করতে তরুণ সমাজ, বিশেষ করে জেন-জি (Gen-Z) গবেষকদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *