রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন এবং পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই আসামিদের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মরিয়ম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। এর আগে জুলাই মাসে মরিয়মের সঙ্গে এই সংসদ সদস্যের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে জামায়াত থেকে বহিষ্কৃত হন গাজী নজরুল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *