রাশিয়ার পার্লামেন্ট দুমার নির্বাচনে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০টি আসনের মধ্যে ৩৫৫টিতেই জয় পেয়েছে পুতিনের দল, যা তাদের পূর্বের ৩৪৩ আসনের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর এটিই রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন, যেখানে ক্রেমলিন বা ইউক্রেন যুদ্ধের সমালোচক কোনো
রাশিয়ার পার্লামেন্ট দুমার নির্বাচনে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০টি আসনের মধ্যে ৩৫৫টিতেই জয় পেয়েছে পুতিনের দল, যা তাদের পূর্বের ৩৪৩ আসনের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর এটিই রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন, যেখানে ক্রেমলিন বা ইউক্রেন যুদ্ধের সমালোচক কোনো দলের অংশগ্রহণের সুযোগ ছিল না। প্রধান নির্বাচন কমিশনার এলা পামফিলোভা জানিয়েছেন, কিয়েভের ড্রোন হামলা ও হাজার হাজার সাইবার আক্রমণ প্রতিহত করে প্রায় ৫৯ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে কমিউনিস্ট পার্টি ৪০টি, এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেয়েছে। বিরোধীদের প্রায় সম্পূর্ণ নির্বাসিত বা কারাবন্দি করার মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল পুতিনের ক্ষমতাকে আরও বহুলাংশে পাকাপোক্ত করল।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *