জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পরিবহন মালিকরা প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পরিবহন মালিকরা প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করলেও জনস্বার্থ বিবেচনা করে তা কমিয়ে ১৭ পয়সা করা হয়েছে। দূরপাল্লা ও মহানগর এলাকার জন্য কার্যকর হওয়া এই নতুন ভাড়ার বাইরে কেউ অতিরিক্ত টাকা আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রোববার রাতে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় মেটাতে এই ভাড়া সমন্বয় করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে উল্লেখ করা হয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *