728 x 90

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে জীবনাবসান হলো বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে জীবনাবসান হলো বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের

প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নানা পাটেকরকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা

প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নানা পাটেকরকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে পুনে থেকে গোয়ার উদ্দেশে রওনা হন তার ছেলে মালহার পাটেকর।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তীব্র অভিনয়শৈলী, সাবলীল সংলাপ পরিবেশন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার অনন্য দক্ষতার জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত এই অভিনেতা ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তাক ছাপ্পান’ এবং ‘যশবন্ত’-এর মতো বহু স্মরণীয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ১৯৭৮ সালের ‘গমন’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। পরবর্তী সময়ে ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অপরহণ’ এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’-এর মতো ছবিগুলোতে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। বিশেষ করে ২০০৭ সালের কমেডি ছবি ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। এছাড়া ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করে তিনি পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনেতার মনোনয়ন পান এবং ২০১৬ সালে মারাঠি ছবি ‘নটসম্রাট’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রের পাশাপাশি নানা পাটেকর বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে দেশের কৃষক এবং কৃষিনির্ভর সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে তার বিভিন্ন উদ্যোগ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তার এই আকস্মিক প্রয়াণে পুরো বলিউড অঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories