গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর উৎপাদন শুরু করতে না করতেই আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া উৎপাদন কার্যক্রম। গত বৃহস্পতিবার ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি বন্ধ থাকায় সার
গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর উৎপাদন শুরু করতে না করতেই আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া উৎপাদন কার্যক্রম। গত বৃহস্পতিবার ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি বন্ধ থাকায় সার সরবরাহ ও উৎপাদনে নতুন করে জটিলতা দেখা দিয়েছে।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রায় আট মাস পর পুনরায় গ্যাস সংযোগ পাওয়ায় গত সোমবার রাত থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদনে ফিরেছিল কারখানাটি। কিন্তু চালুর মাত্র দুই দিন পার না হতেই বয়লারে লিকেজের মতো যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন ফের থমকে গেল। জানা যায়, যমুনা সার কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও বেশ কিছুদিন ধরে গ্যাসের স্বল্প চাপ ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে এর উৎপাদন ক্ষমতা দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টনে নেমে এসেছে। আকস্মিক এই উৎপাদন বন্ধের ফলে স্থানীয় ডিলার ও কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *