ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে এক বিধবা মহিলার টিপসই ও এনআইডি কার্ড নিয়ে এফিডেভিট ও ভুয়া কাবিননামা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী এই জালিয়াতির শিকার হয়ে স্থানীয় পাটুলী গ্রামের মসজিদ কমিটির কাছে সুবিচার চেয়ে অভিযোগ দিয়েছেন। জানা যায়, ওই গ্রামের মোছাম্মৎ আছিয়া বেগম (৪৩) নামের ওই নারী এক যুগ আগে স্বামী
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে এক বিধবা মহিলার টিপসই ও এনআইডি কার্ড নিয়ে এফিডেভিট ও ভুয়া কাবিননামা তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী এই জালিয়াতির শিকার হয়ে স্থানীয় পাটুলী গ্রামের মসজিদ কমিটির কাছে সুবিচার চেয়ে অভিযোগ দিয়েছেন। জানা যায়, ওই গ্রামের মোছাম্মৎ আছিয়া বেগম (৪৩) নামের ওই নারী এক যুগ আগে স্বামী হারান এবং তিনি পাঁচ সন্তানের জননী। বিভিন্ন সময়ে বিয়ের প্রস্তাব এলেও তিনি তা ফিরিয়ে দেন। প্রায় চার বছর আগে তার মেঝ ছেলেকে বিয়ে করানোর সময় প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে (৬২) উকিল শ্বশুর করা হয়েছিল। এই সম্পর্কের সুবাদে আত্মীয়তার পরিচয় দিয়ে আব্দুল কুদ্দুস স্থানীয় আব্দুস ছাত্তারের মাধ্যমে একাধিকবার আশিয়া বেগমকে বিয়ের প্রস্তাব পাঠালেও তিনি প্রতিবারই তা নাকচ করে দেন।
পরবর্তীতে বিয়ের প্রস্তাবে ব্যর্থ হয়ে অভিনব প্রতারণার আশ্রয় নেন অভিযুক্তরা। গত প্রায় দেড় মাস আগে বর্তমান সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে আশিয়া বেগমকে দোকানে ডেকে নেন আব্দুস ছাত্তার। সেখানে নিরক্ষর ওই নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং পরবর্তীতে একটি খাতায় দুটি টিপসই নেওয়া হয়। কিছুদিন পর আশিয়া ও কুদ্দুসের বিয়ের দাবি করে একটি এফিডেভিট ও কাবিননামা এলাকায় প্রচার করেন ছাত্তার। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী অফিসের সিলযুক্ত ওই ভুয়া কাবিননামায় ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ও নগদ ৫০ হাজার টাকা পরিশোধ দেখানো হয়েছে। এমনকি জাল কাবিননামায় সাক্ষী করা দুই ব্যক্তিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সালিশে অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী আশিয়া বেগম তার সম্মানহানি ও এই জালিয়াতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফুলবাড়ীয়া থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *