728 x 90

মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ, চীন দখল করেছে দ্বিতীয় স্থান।

মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ, চীন দখল করেছে দ্বিতীয় স্থান।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের টান পড়েছে। ফলে বাজারটিতে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকের গৌরবোজ্জ্বল অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বরাবরই শীর্ষে রয়েছে ভিয়েতনাম এবং তারা নিজেদের সেই শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছে। এতদিন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ থাকলেও চলতি বছরের আগস্ট শেষে

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের টান পড়েছে। ফলে বাজারটিতে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকের গৌরবোজ্জ্বল অবস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বরাবরই শীর্ষে রয়েছে ভিয়েতনাম এবং তারা নিজেদের সেই শীর্ষস্থানটি এখনও ধরে রেখেছে। এতদিন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ থাকলেও চলতি বছরের আগস্ট শেষে সেই জায়গাটি পুনরায় নিজেদের দখলে নিয়েছে চীন। মার্কিন বাণিজ্য দপ্তরের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অটেক্সার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৫৩৯ কোটি ৩৪ লাখ বা ৫.৩৯ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি আয় ৪ দশমিক ৪৩ শতাংশ কম। অন্যদিকে, একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ৭ লাখ বা ৫.৬৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। তবে ভূরাজনৈতিক টানাপোড়েন ও বিভিন্ন শুল্কজনিত কারণে চীনের রপ্তানিও আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। এর আগে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ এগিয়ে থাকলেও আগস্টের সামগ্রিক হিসাবে চীন তা ছাড়িয়ে যায়। উল্লেখ্য, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার, যেখান থেকে দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ২০ শতাংশ আয় আসে। অটেক্সার এই প্রতিবেদনে মার্কিন বাজারের সার্বিক মন্দার চিত্রও ফুটে উঠেছে, যেখানে জানুয়ারি-আগস্ট সময়ে মার্কিন ব্যবসায়ীদের বিশ্ববাজার থেকে তৈরি পোশাক আমদানির পরিমাণ প্রায় ৭ দশমিক ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories