সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এই তথ্য জানান। মন্ত্রী বলেন, পানির অপর নাম জীবন হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের মৃত্যুর
সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এই তথ্য জানান। মন্ত্রী বলেন, পানির অপর নাম জীবন হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
বৈঠকে উজানে পানি প্রত্যাহার এবং এর ফলে উত্তরাঞ্চলে মরুভূমি সদৃশ পরিস্থিতি ও দক্ষিণাঞ্চলে তীব্র লবণাক্ততার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। মন্ত্রী জানান, শুধু ইউনিসেফ নয়, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন দাতা সংস্থাকে সঙ্গে নিয়ে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকার এই সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিগত ১৭ বছরের দুর্নীতি ও অপচয় রোধ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জবাবদিহিমূলক সরকার জনগণের কল্যাণে সঠিকভাবে অর্থ ব্যবহার করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *