728 x 90

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজি চালক সুমন আদালতে লোমহর্ষক সব চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজি চালক সুমন আদালতে লোমহর্ষক সব চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া ভিকটিমকে ধর্ষণের পর ঠান্ডা মাথায় হত্যা করেছে। গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরালজগপুর (উত্তরপাড়া) গ্রামের ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধারের পর জেলা গোয়েন্দা

 কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া ভিকটিমকে ধর্ষণের পর ঠান্ডা মাথায় হত্যা করেছে। গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরালজগপুর (উত্তরপাড়া) গ্রামের ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধারের পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে প্রধান অভিযুক্ত সুমনকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ঝালমুড়ি এলাকার জঙ্গলে লুকিয়ে রাখা ভিকটিমের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক সুমন স্বীকার করেছে যে, গত ৮ অক্টোবর পদুয়ার বাজার বিশ্বরোড থেকে রেসকোর্সে যাওয়ার কথা বলে তার সিএনজিতে ওঠে তাজমিন। পরে শর্টকাট রাস্তার কথা বলে বিজরা বাজারের নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় কিশোরী তাজমিন চিৎকার শুরু করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ধর্ষণ করে। পরে ধানক্ষেতে নিয়ে মাটিতে উপুড় করে রেখে পা দিয়ে মাথা চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। অপরাধের প্রমাণ ঢাকতে ভিকটিমের হ্যান্ডব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। পুলিশের এই সংবাদ সম্মেলন প্রকাশের পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories