প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইন্ডিয়া’ জোটের এমপিদের উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমার ও বর্তমান সরকার উভয়কেই
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইন্ডিয়া’ জোটের এমপিদের উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমার ও বর্তমান সরকার উভয়কেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, তবেই ভারতে হৃত গণতন্ত্র আবার পুনরুদ্ধার করা সম্ভব। এর আগে শুক্রবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন যে, সংকটের মূল শিকড় লুকিয়ে রয়েছে এই সরকারের পতনের মধ্যে। বিরোধী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে চাপ বজায় রাখতে পারে, তবে এই সরকারের পতন নিশ্চিত বলে গ্যারান্টি দেন তিনি।
এদিকে ভোটার তালিকার এসআইআর কার্যক্রমসংক্রান্ত সিদ্ধান্ত ও আদেশের বিরোধিতায় দুই নির্বাচন কমিশনারের আপত্তি নিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই নির্বাচন কমিশন তীব্র সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে, দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে মোদি-শাহ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল। তিনি এক্সে দেওয়া পোস্টে অভিযোগ করেন যে, ট্রেন ও মেট্রো স্টেশন বন্ধ করে এবং গণগ্রেপ্তার চালিয়ে সরকার নিজেদের জনগণের বিরুদ্ধেই একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহকে দমনমূলক কায়দায় গুঁড়িয়ে দেওয়ার এই নীতির তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *