728 x 90

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা; দিল্লি পৌঁছাতেই বিমানবন্দর থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক।

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা; দিল্লি পৌঁছাতেই বিমানবন্দর থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক হওয়া অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক হওয়া অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মূলত ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে সিইসির পদত্যাগের দাবিতে জোর আন্দোলন গড়ে তোলে সিজেপি। সেই আন্দোলনের অংশ হিসেবেই যন্তর মন্তরে জমায়তের ডাক দিয়েছিল দলটি।

এদিকে বিক্ষোভকারীদের রুখতে রাজধানীজুড়ে এক নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ। প্রশাসনিক সূত্র জানিয়েছে, আন্দোলন ছড়িয়ে পড়া ঠেকাতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পুরো দিল্লি জুড়ে চরম আতঙ্ক ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories