এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য বা কাক্সিক্ষত ফল না পাওয়া শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নত করতে কারিগরি ও ভাষা শিক্ষার মতো বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার চিন্তা করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য বা কাক্সিক্ষত ফল না পাওয়া শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নত করতে কারিগরি ও ভাষা শিক্ষার মতো বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার চিন্তা করা হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন যেন এসএসসিতে প্রত্যাশিত ফল না করা শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা বা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়নে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে জাপানি, কোরীয়, চীনা বা ইউরোপীয় কোনো ভাষা শিখিয়ে বিদেশগামী জনশক্তিতে রূপান্তর করার প্রতি জোর দেওয়া হচ্ছে। এছাড়া এক বছর অপচয় না করে পরীক্ষার্থীরা যে বিষয়ে অকৃতকার্য হয়েছে, কেবল সেই বিষয়ে ৩ মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার যে দাবি অভিভাবক ও শিক্ষকদের তরফ থেকে উঠে এসেছে, তা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *