728 x 90

জাপানের মারুবেনি কর্পোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক; এআই, জ্বালানি ও কাফকোতে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস।

জাপানের মারুবেনি কর্পোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক; এআই, জ্বালানি ও কাফকোতে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস।

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য জোরদার এবং নতুন সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য জোরদার এবং নতুন সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও মারুবেনির দীর্ঘদিনের পাটজাত পণ্যের সুসম্পর্ককে আরও গতিশীল করার ওপর জোর দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রকৌশলী স্নাতকদের সাইবার নিরাপত্তা ও আইটি খাতে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার সরকারের বিশেষ রূপরেখা তুলে ধরা হয়, যা দেশকে একটি বৈশ্বিক সেবাকেন্দ্রে (সার্ভিস হাব) পরিণত করবে। এছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার স্থাপন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) চূড়ান্ত হলে উভয় দেশের বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories