রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি ছিটিয়ে অবমাননা করার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও কবির স্মৃতির প্রতি আঘাত হেনে দেশে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি ছিটিয়ে অবমাননা করার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও কবির স্মৃতির প্রতি আঘাত হেনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে চালানো এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি বিতর্কিত সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া এবং মারজিয়া খন্দকার রিমি। উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের পাশের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ও গ্রাফিতিতে সংগঠিত হয়ে চুনকালি লেপে দেয় উক্ত সংগঠনের সদস্যরা। ঘটনাটি নজরে আসার পরপরই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সাধারণ মানুষের ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *