728 x 90

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে সুকৌশলে লুকানো ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের হীরা, স্বর্ণ ও প্লাটিনামের গহনা জব্দ করল কাস্টমস।

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে সুকৌশলে লুকানো ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের হীরা, স্বর্ণ ও প্লাটিনামের গহনা জব্দ করল কাস্টমস।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে থাকা আচারের বয়ামের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা, প্লাটিনাম ও বহু মূল্যবান রত্ন পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, উদ্ধার করা অলংকার ও পাথরের আনুমানিক বাজারমূল্য ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগে থাকা আচারের বয়ামের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা, প্লাটিনাম ও বহু মূল্যবান রত্ন পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, উদ্ধার করা অলংকার ও পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এই চোরাচালানের ঘটনায় জনি রহমান নামের অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের করেছে কাস্টমসের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস সূত্রে জানা যায়, শনিবার রাতে বাংলাদেশ বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় নামেন জনি রহমান। স্বর্ণ চোরাচালানের পূর্ব তথ্য থাকায় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর ওপর নজরদারি বাড়ান। ইমিগ্রেশন পার হয়ে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যান করা হলে আচারের বয়ামের ভেতর ধাতব বস্তুর অস্তিত্ব মিলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৪ গ্রাম ওজনের হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, ৪৭২টি স্বর্ণের নাকফুল, স্বর্ণের চেইন, লকেট এবং ৪৫ ক্যারেটের ৭২০টি হীরা, পোখরাজ ও রুবি পাথর জব্দ করা হয়। উদ্ধারকৃত অলংকারের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও পাওয়া গেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories