728 x 90

এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ৭ দফা দাবি; দাবি না মানলে ১৬ ও ১৭ অক্টোবর সারা দেশে গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা।

এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ৭ দফা দাবি; দাবি না মানলে ১৬ ও ১৭ অক্টোবর সারা দেশে গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় এবং সরবরাহ ব্যবস্থায় সঠিক শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এসব দাবি অবিলম্বে মানা না হলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ অক্টোবর) টানা দুই দিন সারা দেশে সব ধরনের এলপি গ্যাসের দোকান ও সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় এবং সরবরাহ ব্যবস্থায় সঠিক শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এসব দাবি অবিলম্বে মানা না হলে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ অক্টোবর) টানা দুই দিন সারা দেশে সব ধরনের এলপি গ্যাসের দোকান ও সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রাখার কঠোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার (১২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আলটিমেটাম দেওয়া হয়।

সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি ও পরিবহন খরচ বাড়ার কারণে বিইআরসি কর্তৃক পরিবেশকদের জন্য নির্ধারিত কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা ৭ শতাংশে উন্নীত করা। পাশাপাশি কোম্পানিগুলো মাসে একাধিকবার দাম পরিবর্তন করলে তা বিইআরসির বিজ্ঞপ্তির মাধ্যমে করা, চালানে সঠিক দাম উল্লেখ করা, অকার্যকর কোম্পানির সিলিন্ডার পুনর্পূরণের ব্যবস্থা করা এবং পরিবহনকারী গাড়িতে বিনা কারণে ট্রাফিক মামলা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা বন্ধ করার তাগিদ দেওয়া হয়।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories