728 x 90

জি এম কাদেরের উত্তরার বাসভবনে ‘স্বৈরাচারবিরোধী জনগণ’-এর বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ; কাঁচ ভাঙচুর।

জি এম কাদেরের উত্তরার বাসভবনে ‘স্বৈরাচারবিরোধী জনগণ’-এর বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ; কাঁচ ভাঙচুর।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার রেসিডেন্সিয়াল ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তাঁর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেন এবং জি

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার রেসিডেন্সিয়াল ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তাঁর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেন এবং জি এম কাদেরের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যোগাযোগের অভিযোগ এনে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে দুষ্কৃতকারীরা বাসাটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

ঘটনার বিষয়ে জাতীয় পার্টির প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, হামলায় ভবনের ড্রয়িং রুমসহ বিভিন্ন জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনার সময় জি এম কাদের পরিবারসহ বাসার ভেতরেই অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। জাতীয় পার্টির পক্ষ থেকে এই হামলাকে পরিকল্পিত ও ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories