কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে প্রাতঃভ্রমণে বের হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নজরুল
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে প্রাতঃভ্রমণে বের হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ও ঝরনা বেগম প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশে সকালে হাঁটতে বের হন। হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা ও চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর অন্য পথচারীরা তাদের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মহাসড়কে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *