ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতর বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক শিক্ষকের ছেলের অনিয়ন্ত্রিত প্রাইভেট কারের চাপায় মার্কেটিং বিভাগের অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতর বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক শিক্ষকের ছেলের অনিয়ন্ত্রিত প্রাইভেট কারের চাপায় মার্কেটিং বিভাগের অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাদমান সাকিব কোনো ধরনের ড্রাইভিং অভিজ্ঞতা ছাড়াই প্রথমবার গাড়ি চালানো শিখতে বাবার প্রাইভেট কার নিয়ে ক্যাম্পাসে বের হন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী একদল শিক্ষার্থীর ওপর সরাসরি গাড়ি তুলে দেন তিনি। অভিযুক্ত সাদমান সাকিব ঢাবির গণিত বিভাগের শিক্ষক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পর আহতদের মধ্যে জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুলকে ঢামেকে নেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত সাদমান সাকিবকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করে। সহপাঠীদের ওপর বেপরোয়া গাড়ি চালিয়ে মারাত্মক আহত করার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযুক্তের দ্রুত ছাত্রত্ব বাতিলসহ কঠোর শাস্তির দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। বর্তমানে প্রক্টর ভবন এলাকায় থমথমে অবস্থা ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *