728 x 90

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর; তফসিল প্রকাশ।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর; তফসিল প্রকাশ।

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এক প্রজ্ঞাপনে এই উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর এই সংরক্ষিত আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এক প্রজ্ঞাপনে এই উপনির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, সংসদের ৩২৩ নম্বর এই সংরক্ষিত আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৮ অক্টোবর আপিল গ্রহণ ও ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর এবং পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হাসপাতালে হামলার ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশনার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় চিঠি পাঠালে নির্বাচন কমিশন উপনির্বাচনের এই আইনি প্রক্রিয়া শুরু করে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories