728 x 90

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে রিয়াদ রুটে ৫১টি ফ্লাইট বিঘ্নিত, চরম ভোগান্তিতে ৫,৪১৮ যাত্রী।

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে রিয়াদ রুটে ৫১টি ফ্লাইট বিঘ্নিত, চরম ভোগান্তিতে ৫,৪১৮ যাত্রী।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর আকস্মিক বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে রিয়াদসহ একাধিক রুটে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সময়ে মোট ৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা অন্তত ৫ হাজার ৪১৮ জন প্রবাসী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর আকস্মিক বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে রিয়াদসহ একাধিক রুটে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সময়ে মোট ৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা অন্তত ৫ হাজার ৪১৮ জন প্রবাসী ও সাধারণ যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে।

বেবিচকের প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রভাবিত হওয়া ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি ঢাকা-সৌদি আরব রুটের এবং বাকি ৩৯টি ছিল বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি নির্ধারিত ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের তালিকায় ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৫টি করে, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। আকস্মিক এই ফ্লাইট স্থগিতের কারণে হাজার হাজার যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories