728 x 90

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭ জন; মোট মৃত্যু ১,১৭৭।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭ জন; মোট মৃত্যু ১,১৭৭।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তদের সবশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে জানা গেছে যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তদের সবশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে জানা গেছে যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, ময়মনসিংহে ১ জন এবং বরিশালে ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১৭৭ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হওয়ার পর ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories