728 x 90

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে ‘মহানগর এক্সপ্রেস’; ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন সুবিধা।

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে ‘মহানগর এক্সপ্রেস’; ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে নতুন সুবিধা।

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আরও সম্প্রসারণ ঘটিয়ে আগামী ২৬ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’। ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও নতুন সিদ্ধান্তের ফলে এটি সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাতায়াত করবে। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে, এই ট্রেনটি যাত্রাপথের নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম,

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আরও সম্প্রসারণ ঘটিয়ে আগামী ২৬ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’। ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও নতুন সিদ্ধান্তের ফলে এটি সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাতায়াত করবে। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীন না হয়ে, এই ট্রেনটি যাত্রাপথের নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। ফলে দীর্ঘদিনের দাবি অনুযায়ী মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।

নতুন অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরের দিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অপরদিকে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনটিতে শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে এই রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’-এর পর এটি ঢাকা থেকে কক্সবাজারগামী ৩য় আন্তঃনগর ট্রেন হিসেবে যুক্ত হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories